বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

Reporter Name / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের পাগাড় ঝিনু মার্কেট এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন মিঠু, যুবদল নেতা জুলফিকার, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল ও জসিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেটের মাধ্যমে জনগণের মাঝে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার মূল বার্তা—গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা—ছড়িয়ে দেওয়া হয়।

জনগণের সঙ্গে কথা বলতে গিয়ে আরিফ হোসেন হাওলাদার বলেন, দেশে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রকাঠামো সংস্কার এখন সময়ের দাবি। বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি রোডম্যাপ যেখানে সাধারণ মানুষের অধিকার, স্বাধীন বিচারব্যবস্থা ও সুশাসনের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের মতামত শুনছি এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি। কারণ রাষ্ট্র মেরামতের কাজ কেবল দলের নয়, এটি জনগণের অংশগ্রহণমূলক আন্দোলন।

লিফলেট বিতরণ কর্মসূচি শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রচারণার মাধ্যমে টঙ্গীসহ গাজীপুরের সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST