শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শাহজাহানপুর ইউনিয়নে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
‎
‎হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে বুধবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়।
‎
‎ইউনিয়ন পরিষদে আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, যুবদল–ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশনেত্রীর সুস্থতা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন—এ কামনায় আমরা আজ এখানে সমবেত হয়েছি।”
‎
‎তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার হুমকির মুখে। এ পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে আরও বেশি প্রয়োজন। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সংগঠনের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্য বজায় রাখতে হবে। মানুষ আজ পরিবর্তন চায়, অধিকার ফিরে পেতে চায়। আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া।”
‎
‎দোয়া মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দও বক্তৃতা করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে গণমানুষের কল্যাণে অসামান্য ভূমিকা রেখেছেন। দুর্বার গণআন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি সামরিক স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করেছিলেন। তাঁর চিকিৎসা ও জীবন নিয়ে রাজনীতি কোনোভাবেই মানবিক নয় বলেও তারা মন্তব্য করেন।
‎
‎এ সময় সৈয়দ মোঃ ফয়সলের পক্ষ থেকে জানানো হয়, তিনি নিয়মিতভাবে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন এবং স্থানীয় পর্যায়ে দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছেন।
‎
‎অনুষ্ঠানের শেষে দেশ–জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST