শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে তারেক রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপে সিসি ক্যামেরার চেক বিতরণ

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৭ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী:

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এ সভার আয়োজন করে।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার আটটি ইউনিয়নের পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মহাদেব চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বিকাশ চন্দ্র সাহা লিটন।

পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শঙ্কর লাল রায়ের সঞ্চালনায় বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তারা আসন্ন দুর্গাপূজা উৎসবকে নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে নানা সমস্যা ও সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST