বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে পুলিশের অভিযানে ১৭ রাউন্ড গুলি উদ্ধার

Reporter Name / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১:৪৯ অপরাহ্ন

ঢাকা জেলা প্রতিনিধিঃ

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের চায়না রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৯ রাউন্ড এবং গ্যাসগানের ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার রাত ৮ টার দিকে সাভার মডেল থানাধীন দক্ষিন পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত ওই গুলি উদ্ধার করে থানা পুলিশের একটি দল।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সোমবার রাতে সাভার মডেল থানাধীন দক্ষিন পাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দক্ষিন পাড়া চেয়ারম্যানের সেরেস্তা অফিসের পিছনের আঙ্গিনায় পরিত্যক্ত অবস্থায় আবর্জনার স্তুপে চায়না রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৯ রাউন্ড এবং গ্যাসগানের ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে অন্তবর্তী কালীন সরকারের পক্ষ থেকে স্থগিত করা লাইসেন্সের অধীনে থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছাড়াও পুলিশসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার লুট হওয়া অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। এ ক্ষেত্রে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধও জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

এর আগে কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে সেগুলো ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ সদর দপ্তর। সময় শেষ হওয়ার পর ৪ সেপ্টেম্বর রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST