বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের সাধারন সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬২ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫, ২:১০ অপরাহ্ন

মোঃ শান্ত খান সাভার (ঢাকা) প্রতিনিধিঃ

ইলেকট্রিশিয়ান ভাই ভাই, একসাথে এক মঞ্চে থাকতে চাই’’ এই শ্লোগানকে ধারন করে সাভারে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের জাতীয় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
আয়োজিত সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ড. মোঃ হেলাল উদ্দিন (এনডিসি) বলেন, আপনারা দেশের বিভিন্ন অঞ্চলে যে যেখানেই ইলেকট্রিশিয়ানের কাজ করছেন সেটি দক্ষতার সাথে ভালোভাবে করতে হবে। কখনই নিন্মমানের এবং কম দামের মালামাল ব্যবহার করবেননা এবং মানুষকে ঝুঁকিতে ফেলবেননা।
শিক্ষার কোন বয়স নাই উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে সবকিছু আধুনিক হচ্ছে, অত্যাধুনিক যন্ত্রপাতি বের হচ্ছে এগুলো সম্পর্কে জানতে হবে। এছাড়া ইলেকট্রিশিয়ানের কাজের পাশাপাশি স্যানেটারী এবং অন্যান্য কাজ জানা থাকলে কর্মক্ষেত্রে কাজের ব্যাপারে কোন সমস্যায় পড়তে হবেনা এবং ভালো আয় হবে। এছাড়াও তিনি সংগঠনটির স্বার্থে বেশকিছু উপদেশ মূলক দিকনির্দেশনা প্রদান করেন। যার মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ানের কাজের একটি নির্দিষ্ট মূল্য, মান উন্নয়নে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং বীমার ব্যবস্থা করা।
আয়োজিত সাধারন সভায় বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসোসিয়েশন ফর মাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক এর ভাইস চেয়ারম্যান ও রিসভা বাংলাদেশ এর ডাইরেক্টর এ.এইচ মোঃ আব্দুল কাইয়ুম, দ্রুতি ফাউন্ডেশননের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধি শেখ আন-নাফী।
এসময় অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন বাংলাদেশ সরকার কর্তৃক দেশব্যাপী একমাত্র অনুমোদিত সংগঠন। ইলেকট্রিশিয়ানদের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক আরও দৃঢ় করা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় এক হাজার পেশাদার ইলেকট্রিশিয়ান তাদের বিভিন্ন দাবি এবং অভিজ্ঞতা শেয়ারের জন্য এই সাধারন সভায় যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST