রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে বিএনপির ভোটপ্রচার: ‘ধানের শীষে ভোট দিন’ স্লোগানে শুরু হলো জনমত সংগ্রহ

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

মোঃ শান্ত খান, ঢাকা:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাভারে শুরু হয়েছে ব্যাপক ভোটপ্রচার কর্মসূচি। আজ বিকেল ৪টায়  সাভারের চৌরঙ্গী মার্কেট থেকে লিফলেট বিতরণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন বিএনপির মহিলা দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি তানিয়া ইয়াসমিন।

এ সময় বিএনপি নেত্রী তানিয়া ইয়াসমিন বলেন, আজ থেকে সাভারসহ দেশের প্রতিটি কোণে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটপ্রচার শুরু হয়েছে। আমরা জনগণের কাছে বিএনপি’র আদর্শ এবং তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লক্ষ্য তুলে ধরছি। সাভারের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আমাদের প্রচারণায় সাড়া দিচ্ছেন। তাদের কাছ থেকে আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি।

আজকের কর্মসূচিতে সাভারের চৌরঙ্গী মার্কেটসহ বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন তানিয়া ইয়াসমিন। তিনি তাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জনমত তৈরির জন্য একযোগভাবে কাজ করার ব্যাপারে উৎসাহ দেন।

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমরা এগিয়ে চলেছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের কাছে পৌঁছাতে চেষ্টা করছি। আমরা মানুষের মধ্যে সুষ্ঠু নির্বাচন ও ভালো শাসনব্যবস্থার প্রতিশ্রুতি দিচ্ছি। ধানের শীষের পক্ষে ভোট আমাদের রাজনৈতিক আন্দোলনের মূল শক্তি।

এদিন, সাভারের বিভিন্ন সড়ক, অলিগলি এবং ব্যবসায়িক কেন্দ্রগুলোতে ভোটপ্রচারণার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। সাভারের ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের নির্দেশনায় এই প্রচারণা আরো বিস্তৃত হবে বলে জানান তানিয়া ইয়াসমিন।

তিনি আরও বলেন, “এবার নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোট নিজের ইচ্ছায় দিতে পারবেন বলে মনে হচ্ছে। মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ প্রবল হয়ে উঠছে। আমরা সবসময় জনগণের পাশে আছি এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো।”

এদিকে, সাধারণ জনগণের মধ্যে এই প্রচারণার প্রতি ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়। ব্যবসায়ীরা বলেন, “এভাবে সরাসরি ভোটপ্রচারণায় অংশগ্রহণ জনগণের কাছে একটি নতুন শক্তির বার্তা পৌঁছাচ্ছে।

বিএনপির নেত্রী তানিয়া ইয়াসমিন বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের প্রতি বিএনপির যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়িত হবে। এই আন্দোলনে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।

এদিনের এই ভোটপ্রচারণা সাভারে একটি নতুন নির্বাচনী হাওয়ার সূচনা করেছে, যেখানে জনগণ তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে আরো সচেতন হতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST