সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ করলেন ছোট ভাই বিকাশ

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:২৭ অপরাহ্ন

মোঃ শান্ত খান,সাভার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ করেছেন তাঁর ছোট ভাই দেওয়ান মহিউদ্দিন বিকাশ।

আজ শনিবার (২২ নভেম্বর) বিকালে থেকে বাজার রোড ও নামা বাজার এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে বিকাশ ব্যবসায়ীদের হাতে হাতে লিফলেট তুলে দেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে সমর্থন চেয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

লিফলেট বিতরণের সময় দেওয়ান মহিউদ্দিন বিকাশ বলেন,আমার বড় ভাই ডা. সালাউদ্দিন বাবু দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। এলাকার উন্নয়ন, শিক্ষা ও সাধারণ মানুষের সমস্যার সমাধানে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তাই জনগণ যদি তাঁকে সুযোগ দেন, তিনি আরও দায়িত্ব নিয়ে সাভারের উন্নয়নে কাজ করতে পারবেন।

তিনি  বলেন,আমরা কারও বিরুদ্ধে নয়, আমরা মানুষের অধিকার, গণতন্ত্র এবং এলাকার উন্নয়নের পক্ষে। আমি সকল ব্যবসায়ী ও এলাকাবাসীর কাছে অনুরোধ করছি—আপনারা নিজেদের বিবেচনায় সঠিক প্রার্থী নির্বাচন করে ভোট দিন।

লিফলেট বিতরণকালে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে সৌজন্যবিনিময় করেন বিকাশ। নির্বাচনী মাঠে ধীরে ধীরে প্রচারণার উত্তাপ বাড়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST