রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভার পৌর শ্রমিক দলের ১২১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি কামাল ও সম্পাদক আরিফ

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

সাভার উপজেলা প্রতিনিধি
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাভার পৌরসভা শাখার ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো : শহিদুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: মিজানুর রহমান আরিফ। এর আগে তিনি এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‎
‎ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সুপারিশক্রমে ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি হাজী মো: দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক মো: হোসেন আলীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
‎
‎শ্রমিক দলের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৫ জানুয়ারি কমিটির অনুমোদন দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে অধিকতর যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিকভাবে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
‎
‎নতুন এই কমিটিতে সংগঠনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করা এবং পূর্বের ত্যাগ, মামলা, হামলা-নির্যাতন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখসারিতে থাকা নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানানো হয়।
‎
‎কমিটিতে প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহিম। তিনি এর আগে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনসহ সাভার পৌর শ্রমিক দলের টানা তিনবারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
‎
‎নবগঠিত এই কমিটির নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST