মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাতকানিয়ায় হকারদের অস্তিত্ব সংকটে পুনর্বাসনের দাবি

Reporter Name / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন

মোরশেদুল আলম। (চট্টগ্রাম):

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট ও কেরানীহাট-বান্দরবান সড়ক মোড় এলাকায় আজ বুধবার সেনা-পুলিশ-প্রশাসনের যৌথ অভিযানে ভেস্তে গেল ৩০০-৪০০ দোকান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই উচ্ছেদে ফুটপাত ও সড়কের পাশ দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা ভাঙচুর করে প্রশাসন। তবে ধুলো-মাটি চাপা পড়েছে হাজারো পরিবারের ক্ষুধার জ্বালা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে চলা অবৈধ দোকানগুলো যানজট ও পথচারীদের চলাচলে বাধার সৃষ্টি করছিল। গত শনিবার প্রথম ধাপে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদের পর আজ চূড়ান্ত অভিযান চালায় প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে উচ্ছেদে অংশ নেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. পারভেজ ও দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।

কিন্তু উচ্ছেদের গুঁড়োয়ালে ঢাকা পড়েছে হকারদের জীবন-জীবিকার তীব্র সংকট। “প্রতিটি দোকানের পেছনে গড়ে ৪-৫ সদস্যের পরিবার। অর্থাৎ অন্তত ১,৫০০ মানুষ আজ রাতের খাবারের অনিশ্চয়তায়। এদের ৮০% দিনে আনে দিনে খায়।”

“হকারদের পুনর্বাসন ছাড়া এই অভিযান অসম্পূর্ণ বলে মনে করছি “সড়ক অবমুক্তকরণ আইনানুগ পদক্ষেপ। তবে মানবিক দিকটি আমলে নিয়ে বিকল্প ব্যবস্থা খোঁজা ও দরকার।
এখনই প্রয়োজন সমন্বিত পুনর্বাসন নীতি। নইলে রাস্তা ফাঁকা হলেও খালি পেট নিয়ে বসবাসকারী এই শত শত পরিবারের ভবিষ্যৎ থেকে যাবে অন্ধকারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST