বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার সনমানিয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের বর্ণাঢ্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১ নভেম্বর) শনিবার বিকালে আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বর্ণাঢ্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেনর সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুল হক পেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান।

সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম (আমিন) এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, মোঃ হারুন সিকদার, মোঃ মজিবুর রহমান টিক্কা খাঁন, মোঃ ফুরকানুল ইসলাম ফকির (মুকুল), মোঃ আক্তারুজ্জামান জামান প্রধান, এম এ মালেক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,  আগামী দিনে বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসলে কৃষকদের জন্য কল্যাণকর পদক্ষেপ নেয়া হবে। কৃষকের উৎপাদিত পণ্য বিক্রি করে যাতে ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা হবে। কৃষকের কথা চিন্তা করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য খালকাটা কর্মসূচি দিয়েছিল। তাতে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কৃষকের কল্যাণে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন। এ সময় সমাবেশে সনমানিয়া ইউনিয়ন কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে সমাবেশ্থল প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST