বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিশ্বের সবচেয়ে সুন্দরী ও ধনী দুবাইয়ের রাজকন্যা শেখ মাহারা।

Reporter Name / ১০০৯ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

নিউজ ডেক্স, মুক্তবার্তা প্রতিদিন।

শেখ মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মাকতুম। সবাই তাকে চেনে শেখ মাহারা নামে। দুবাই জুড়ে সর্বত্রই যেন তার ঝলমলে উপস্থিতি। জন্ম ১৯৯৪ সালে। ছোট থেকেই বড় হয়েছেন রাজঘরানায়। ফ্যাশন নিয়ে ভীষণ সচেতন। নিজেকে সাজান নিত্য নতুন পোশাকে। সমর্থন করেন আঞ্চলিক ডিজাইনারদের। বিয়ে করেছেন শেখ মানাকে। আমিরাত জুড়ে যার রয়েছে বাণিজ্যিক রিয়েল এস্টেটের বিশাল ব্যবসা।

কেন এত ব্যাপক জনপ্রিয় দুবাই রাজকন্যা? শুধুই কি অর্থ আর আভিজাত্যের কারণে? ২৯ বছর বয়সী দুবাই রাজকন্যা জীবন মোড়া আশ্চর্য কাহিনীতে। সোশ্যাল মিডিয়ায় বেশ প্রভাবশালী। ইনস্টাগ্রামে রয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার্স। জড়িয়ে রয়েছেন নানান ব্যবসার সঙ্গে। মানবিক কাজের জন্যও প্রশংসা পান। তবে তাকে আরব আমিরাতের শাসকের কন্যা হিসেবেই মানুষ বেশি চেনেন। ছোটবেলায় পড়াশোনা করেছেন দুবাইয়ের প্রাইভেট স্কুলে। তারপর চলে যান সোজা যুক্তরাজ্যে। রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রী। বারংবার পাশে দাঁড়িয়েছেন সুবিধা বঞ্চিত অসহায়দের পাশে। সংযুক্ত রয়েছেন নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে।

তবে দুবাইয়ে যে শুধুমাত্র এক জন রাজকন্যা, এমনটা নয়। শেখার বাবা রশিদ আল মাকতুম আরব আমিরাতের প্রধানমন্ত্রী। তিনি এখনো পর্যন্ত ছয়টি বিয়ে করেছেন। মোট সন্তান ২৪ জন। দুবাইয়ে এখন ১১ জন রাজকুমার এবং ১৩ জন রাজকন্যা। যার মধ্যে তৃতীয় রাজকন্যা হলেন শেখা মাহরা। অন্যান্য রাজকন্যাদের থেকে একটু ভিন্ন। শেখা দুবাইয়ে জন্ম নিলেও বড় হয়েছেন ইংল্যান্ডে। লাইফস্টাইলেও রয়েছে ভিন্নতা। বিলাস বহুল জীবনযাপনের জন্য ব্যাপক জনপ্রিয়। রাজকন্যার জন্য আলাদা কোন স্বর্গের প্রয়োজন নেই। পৃথিবীতেই বানিয়ে নিয়েছেন নিজের স্বর্গ। যে বাড়িতে থাকেন তার প্রত্যেকটি কোনা আর সাজানো সোনা আর হিরে দিয়ে। বাড়িতে রাখেন কোটি কোটি টাকার ঘোড়া। এই মুহূর্তে তার কাছে রয়েছে প্রায় ১১ টি ঘোড়া, যার এক একটির দাম তিন মিলিয়ন ডলারেরও বেশি। শুধুমাত্র ঘোড়ার পিছনে প্রতিবছর খরচ করেন চার মিলিয়ন ডলার। এছাড়াও রয়েছে দুটো রয়েল বেঙ্গল টাইগার, যাদের পিছনে খরচ হয় এক কোটি টাকা। তাকে বহু বার দেখা গিয়েছে উট এবং বাজপাখির সঙ্গে। সিংহ পুষতেও ভীষণ ভালোবাসেন।

বিলাসী জীবনযাপনের ছটা কিন্তু এখানেই থেমে নেই। দুবাইয়ের সবথেকে বিলাসবহুল বিল্ডিং বলা হয় প্রিন্সেস টাওয়ারকে, তার নিচের তলায় শুধুমাত্র শেখা-মহারার জন্য রয়েছে একটা স্পেশাল কমপ্লেক্স, যার মুল্য প্রায় ১৩০ মিলিয়ন ডলার। ফেরারি ছাড়া শেখা মহারা খুব একটা বাইরে বের হননা। এছাড়াও রয়েছে ল্যাম্বারগিনি, বিএমডাব্লিউ সহ বিশ্বের নামই দামি ব্র্যান্ডের গাড়ি ও নিজস্ব বিমান।

সূত্রঃ প্রথম কোলকাতা।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST